শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষাকেন্দ্রে ২ ভাই

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 3:10 pm, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বুধবার দিবাগত রাতে না ফেরার দেশে চলে যান মা। মা মারা যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে দুই ভাই সাইফুল ইসলাম ও আসাদ মল্লিক। মায়ের কথা ভেবে ও স্বজনদের কথামতো পরীক্ষাকেন্দ্রে যেতে রাজি হয় দুই ভাই।
সকালে চোখ মুছতে মুছতে পরীক্ষা কেন্দ্রে যায় সাইফুল ও আসাদ। মায়ের লাশ বাড়িতে রেখে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে এই দুই এসএসসি পরীক্ষার্থী।
সাইফুল ইসলাম ও আসাদ মল্লিক কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন মল্লিকের ছেলে। ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পড়াশোনা করে এ দুই সহোদর।
গতকাল বুধবার দিবাগত রাতে তার মা শাহানা বেগম (৩৫) পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে তার লাশ বাড়িতে নেয়া হয়। মায়ের লাশ বাড়িতে রেখে আজ ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে দুই সহোদর।
মায়ের মৃত্যুর খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ওই কেন্দ্রে যান। তিনি সাইফুল ইসলাম ও আসাদ মল্লিক সান্ত্বনা দেন। কেন্দ্রের বাইরে তাদের স্বজনের সঙ্গেও তিনি কথা বলেন। পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে তারা বের হয়ে মায়ের জানাজার জন্য বাড়িতে যায় এবং দুপুর ২টায় জানাজার নামাজের পর মায়ের দাফন সম্পন্ন হয়।
কেন্দ্রসচিব ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী বলেন, এসএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম ও আসাদ মল্লিক মা হারানোর বিষয়টি খুবই মর্মান্তিক। তাদের কক্ষের পর্যবেক্ষকসহ আমি কেন্দ্রে তার খোঁজখবর রেখেছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, বিষয়টি জানতে পেরে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। ওই পরীক্ষার্থীদের সান্ত্বনা দিয়েছি। তাদের পরীক্ষা ভালো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com