শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

প্রধানমন্ত্রীর জন্মদিনের পোস্টার সাঁটাতে গিয়ে হামলার শিকার, আহত ১০

রাজনৈতিক ডেস্ক
  • আপডেট সময় : 6:53 pm, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনের শুভেচ্ছা পোস্টার সাঁটাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুই উপজেলার পাঁচটি স্থানে পৃথক পৃথক হামলায় ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আহত সবাই আসন্ন সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের কর্মী বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ও বুধবার সন্ধ্যায় লালমোহন-তজুমদ্দিনের পাঁচ স্থানে এ হামলার ঘটনা ঘটে। এ ছাড়া হামলাকারীরা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের পক্ষ থেকে সাঁটানো প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা পোস্টার ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুব-উল-আলম জানান, বুধবার সন্ধ্যার পর লালমোহনের দেবীরচর এলাকায় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা তিনি শুনেছেন।
তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com