রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কৃষি মার্কেটের হক বেকারি থেকে আগুনের সূত্রপাত ঘটে। হক বেকারি কাঁচা বাজারের প্রবেশ মুখে অবস্থিত। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কৃষি মার্কেট নতুন কাঁচা বাজার মালিক সমিতির অফিস সহকারী মুশফিকুর রহমান লিটন।
তিনি বলেন, ‘রাত তিনটার দিকে নিরাপত্তা কর্মী এসে আমাকে জানায় হক বেকারি থেকে ধোঁয়া বের হচ্ছে।
সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম। গিয়ে দেখি আগুন ধরে গেছে। পরে অফিসে এসে ফায়ার সার্ভিসকে ফোন দেই। কিন্তু তারা কল ধরে নাই।
পরে ৯৯৯ এ কল দেই। তারা বলে, আমরা তথ্য পেয়েছি। গাড়ি পাঠাচ্ছি। এর আধা ঘণ্টা পর দুইটা ছোট গাড়ি আসে।
ততক্ষণে আগুন ছড়িয়ে গেছে। পরে যে পাঁচ সাতটা গাড়ি এসেছে এটা আগে আসলে ক্ষতি কম হতো।’
বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে ধারণা করে মুশফিক জানান, ‘আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে। গাড়ি আগে আসলে আগুনটা হয়তো কম ছড়াতো। আর পানির সংকট ছিল।