বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

বিজিবিতে সিপাহী পদে চাকরি, এইচএসসি পাসে আবেদন

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় : 4:25 pm, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

১০১তম ব্যাচে সিপাহি (জিডি) পদে জনবল (পুরুষ ও মহিলা) নেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২১ জানুয়ারি ২০২৩ কালের কণ্ঠের ৫ নম্বর পাতায় এই নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করতে হবে https://joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে।

৭ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর।
অর্থাৎ জন্ম তারিখ ৮ জানুয়ারি ২০০১ থেকে ৭ জানুয়ারি ২০০৬ তারিখের মধ্যে যাদের জন্ম, সেসব অবিবাহিত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান।

এসএসসি/সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে। আবেদন বা রেজিস্ট্রেশন করতে হবে টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে।
বাছাই পরীক্ষার তারিখ ও স্থানের তথ্য প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।
আবেদন বা রেজিস্ট্রেশন করার পর বাছাই পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তী সময়ে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

https://joinborderguard.bgb.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বাছাই পরীক্ষার দিন আনতে হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র ও সনদও বাছাই পরীক্ষা দিন সঙ্গে রাখতে হবে।
প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে। নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯০০০-২১৮০০ টাকা বেতন পাবেন।

এ ছাড়া বাড়িভাড়া, বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্য অন্য সুবিধাদিও পাবেন। আবেদনের বিস্তারিত যোগ্যতা, আবেদনের নিয়ম ও অন্যান্য তথ্য দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে।

নিয়োগ বিজ্ঞপ্তি : https://bgb.gov.bd

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com