শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

নিখোঁজের ৮ দিন পরে ভারতের মেঘালয় থেকে আলমগীরের লাশ উদ্ধার

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 12:22 pm, সোমবার, ২৬ জুন, ২০২৩

সুনামগঞ্জের মধ্যনগরে নিখোঁজের আট দিন পর বাংলাদেশ সীমানা থেকে ভারতের তিন কিলোমিটার অভ্যন্তরে মেঘালয় রাজ্যের রংঢংগা এলাকা থেকে আলমগীর হোসেন (১৯) নামে এক তরুণের লাশের সন্ধান পাওয়া গেছে। গতকাল রবিবার (২৫ জুন) সকালে ওই নিখোঁজ তরুণের লাশের সন্ধান পায় তার পরিবারের স্বজনরা। নিহত ওই তরুণ উপজেলার রূপনগর গ্রামের মৃত জামাল উদ্দিন মেম্বারের ছেলে।

নিহতের ফুফাতো ভাই আমিরুল ইসলাম বলেন,’আলমগীর নিখোঁজ হওয়ার পর আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি।
গত সোমবার (১৯ জুন) রাতে নিখোঁজের বড়ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় জিডি করেছেন। হঠাৎ করেই রবিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের রংঢংগা এলাকার একটি জঙ্গল থেকে একটি মরদেহের সন্ধান আসে আমাদের কাছে। পরে সেখান থেকে লাশটির ছবি পাঠালে আমরা ঝুঝতে পারি এটি আলমগীরের লাশ।’

জিডি সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই আলমগীর তার মায়ের সঙ্গে নানারবাড়িতে থাকতেন। স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি। পরে পড়াশোনা বাদ দিয়ে সংসারের কাজে হাল ধরেছিলেন। গত ১৭ জুন বিকেল সাড়ে ৩টার দিকে ওই ইউনিয়নের বাকাতলা এলাকা থেকে নিখোঁজ হন আলমগীর।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক বলেন, ‘নিহতের পারিবারিক সূত্রে আমাদের জানানো হয়েছে ভারতের তিন কিলোমিটার অভ্যন্তরে আলমগীরের লাশের সন্ধান পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com