বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:40 pm, বুধবার, ২১ জুন, ২০২৩

জয়পুরহাটে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বাবা।

গ্রেপ্তারকৃত মাসুদ রানা পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের আলম হোসেনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলে যাওয়ার সময় রাস্তায় প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন মাসুদ। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুদ্ধ হয় সে।

গত ১৯ জুন রাতে ওই ছাত্রীর বাবা-মা ঘরের বাইরের দিকে ছিলেন। ওই সময় ওই ছাত্রী নিজ ঘরে পড়াশোনা করছিলেন। এই সুযোগে মাসুদ ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এসময় সে চিৎকার করলে তার মা-বাবা ছুটে আসলে মাসুদ পালিয়ে যায়।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com