শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

শেকলে বাঁধা অজ্ঞাত নারীর লাশ ভাসছিল খালে!

ভোলা সংবাদদাতা
  • আপডেট সময় : 12:22 pm, বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

ভোলার চরফ্যাশন উপজেলায় খাল থেকে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (০৪ মে) সকালে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়ন কলমি ব্রীজ সংলগ্ন খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে নাম পরিচয় পাওয়া না গেলেও মরদেহের বয়স আনুমানিক ২৫-২৬ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে কলমি ব্রীজের দক্ষিণ পাশে খালের মধ্যে একটি অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের কোনো নাম-পরিচয় জানা যায়নি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পড়নে কালো সেলোয়ার-কামিজ রয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, উদ্ধার হওয়ায় মরদেহটি একজন যুবতীর বলে ধারণা করা হচ্ছে। তার এক পা শিকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com