বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 12:49 pm, শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছে। সাভারের কলমা, আশুলিয়ার নয়ারহাট ও ধামরাইয়ের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সাভার থেকে একটি যাত্রীবাহি লেগুনা আশুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি মিনিবাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই ফাহিম, নাসির ও অজ্ঞাত এক যাত্রী নিহত হয়। শুক্রবার সকালে সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরেক যাত্রীর। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, ঢাকার ধামরাইয়ের বালিথা এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে শুক্রবার রাতে বাসের ভিতর থেকে আব্দুল বাতেন ও মুক্তা আক্তার নামের দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বাসটি বালিথা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েছিলো। এসময় বাসে থাকা অন্তত দশ যাত্রী গুরুতর আহত হয়।
অপর ঘটনায় শনিবার ভোরে আশুলিয়ার নয়ারহাটে দুরপাল্লার পরিবহনের চাপায় অজ্ঞাত মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সাভার হাইওয়ে পুলিশ জানায়, অজ্ঞাত ওই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
এসব দুর্ঘটনায় আহত প্রায় ২০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com