বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাভারে বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 3:24 pm, রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২


বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার দুপুরে মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার গোল্ডেন ষ্টীচ গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, দির্ঘদিন ধরে ওই তৈরি পোশাক কারখানায় প্রায় ১৮’শ শ্রমিক কাজ করে আসছিলো। পরে নভেম্বর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা কারখানায় উৎপাদন বন্ধ রেখে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পরেন শতশত যাত্রীরা। প্রায় ১ঘন্টা বন্ধ থাকে সব ধরনের যান চলাচল। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সড়িয়ে দিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান করে বিক্ষোভ করছিলেন। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com