বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাভারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 4:08 pm, শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
ছবির ক্যাপশন- ঢাকার সাভারে সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসের অনুষ্ঠানে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন অতিথিরা।- ছবি- সিএনআই নিউজ

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ঢাকার সাভারে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বর) সকালে পৌরসভা ভবনের সামনে কবুতর ও বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়। এরপর ঢাকা-আরিচা মহাসড়কে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে পৌর মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন বক্তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সালাউদ্দিন খান নঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডাবিøউএমসি’র নির্বাহী পরিচালক পিটার হালদার, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানি, সাংবাদিক শেখ বাশারসহ প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার সভাপতি জেএইচ রানা। সবশেষে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com