মায়ের সাখে অভিমান করে সেতু থেকে নদীতে লাফিয়ে পরে অবশেষে লাশ হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার শহীদ রফিক সেতুতে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আরিয়ান আহমেদ রিয়াদ (২৩) আশুলিয়ার নবীনগর এলাকার একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছিল। শুক্রবার বেলা বারটার দিকে নিজ গ্রামে মায়ের সাথে অভিমান করে সে হেমায়েতপুর-সিংগাইর সড়কের ধলেশ্বরী নদীতে শহীদ রফিক সেতু থেকে নদীতে ঝাপিয়ে পরে। এরপর থেকে নিখোঁজ থাকে আরিয়ান।
প্রত্যক্ষদর্শীরা দৃশ্যটি দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে দেয়। ধলেশ^রী নদীতে কয়েক ঘন্টা তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ লাশ মর্গে প্রেরণ করে।