শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

২৯ বছর আগে পুলিশের গুলিতে মৃত্যু, রায় হলো আজ

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 4:05 pm, বুধবার, ৯ নভেম্বর, ২০২২

হবিগঞ্জে গুলিতে যুবক নিহতের ঘটনায় এক রেল পুলিশ সদস্যকে যাবজ্জীবন দিয়েয়েন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার ২৯ বছর পর আজ বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এই দণ্ডাদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্ত কনস্টেবল রওশন আলী কুমিল্লার দাউদপুর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ২০ জুন সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী লোকাল ট্রেনে (১০৪/১৩/৭১) শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে চার যুবক শাহাজিবাজার রেল স্টেশনে যান। সেখানে দায়িত্বরত রেল পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। এ ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় চার যুবক। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা তাদের ওপর গুলি করে। এতে ঘটনাস্থলেই প্রতিবাদকারী যুবক কাজী আলাউদ্দিন নিহত হন। আহত হন আরো দুজন।

হবিগঞ্জের তৎকালীন পুলিশ সুপারের নির্দেশে মাধবপুর থানার ওসি নিয়াজ মোহাম্মদকে গুলি বর্ষণকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। জিআরপি পুলিশের কনস্টেবল আতাউর রহমান, রওশন আলী, জসিম উদ্দিন, আনসার সদস্য আব্দুল মালেক, আছাব আলী, সহিদ মিয়া ও রমিজ উদ্দিনকে নিরস্ত্র করে গ্রেপ্তার করেন ওসি। পুলিশের কাছে তাৎক্ষণিক জিআরপি পুলিশের কনস্টেবল রওশন আলী গুলি করার কথা স্বীকার করেন।

নিহত কাজী আলাউদ্দিনের চাচা মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের কাজী আব্দুল কাদির শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট একটি এজাহার দায়ের করেন। শ্রীমঙ্গল জিআরপি পুলিশের তখনকার ওসি মিজানুর রহমান তদন্ত শেষে ১৯৯৬ সালের ২৬ আগস্ট রেল পুলিশ কনস্টেবল রওশন আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে বিজ্ঞ বিচারক সাতজনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার দুপুরে এ রায় দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com