শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

প্রকাশ্যে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

পিরোজপুর সংবাদদাতা
  • আপডেট সময় : 5:45 pm, সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় প্রকাশ্যে সড়ক আটকে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মামুন হালদার (৪৫) কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা মামুনের মৃত্যু নিশ্চিত করে লাশ কালভার্টে ফেলে রাখে। তার একটি বিচ্ছিন্ন করে ডোবায় ফেলে দেয় দুর্বৃত্তরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, মামুন মোটরসাইকেলে শিয়ালকাঠি নিজ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। কাপালীরহাট-মহসীনের চৌরাস্তা সড়কে ৪-৫ জন রাস্তায় গাছ ফেলে তার গতিরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয় এবং একটি পা বিচ্ছিন্ন করে দেয়।

ইউপি সদস্য মামুনের মোটরসাইকেলচালক সজল জোমাদ্দারকে মারধর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

মামুনের স্ত্রী নিলুফা বেগম বলেন, সকালে বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের উদ্দেশে বের হন। এরপর শুনি তার লাশ পথে পড়ে আছে। যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের বিচার চাই।

পূর্বশত্রুতার জেরে মানুনকে পরিকল্পিতভবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ভাই আব্দুল খালেক হাওলাদার।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সার্কেল) মো. ইব্রাহিম জানান, পূর্বশত্রুতার জেরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com