শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

ড্রেজার থেকে বের হলো আরো ২ মরদেহ

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 12:23 pm, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

বঙ্গোপসাগরের মিরসরাই উপকূলে সিত্রাংয়ের আঘাতে ডুবে যাওয়া ড্রেজার সৈকত-২ এর ভেতর থেকে আলম সরদার (৬০) ও শাহিন মোল্লা (৪৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টায় আলম সরদার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শাহিন মোল্লার লাশ বের করে আনে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল। তারা দুজন ড্রেজারের ভেতর মাটিচাপা পড়েছিলেন।

আলম সরদার পটুয়াখালী জেলার পটুয়াখালী উপজেলার নুরু সরদারের ছেলে ও শাহিন মোল্লা একই উপজেলার আনিচ মোল্লার বড় ছেলে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বুধবার রাতে আলম সরদার ও বৃহস্পতিবার সকালে শাহিন মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ড্রেজারডুবির ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বশর হাওলাদার ও তারেক মোল্লার লাশ উদ্ধার করার জন্য উদ্ধার অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে মিরসরাই উপকূলে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো দুজনের লাশ উদ্ধার করা যায়নি। ড্রেজারটি উল্টে এক চতুর্থাংশ মাটির ভেতরে আটকে আছে। এ ছাড়া জোয়ারের পানিতে বালু প্রবেশ করে দুটি কম্পার্টমেন্টই ভরাট হয়ে গেছে। ফলে এটি ভলগেট ও সি-ট্রাক দিয়ে টেনে সাগরের কিনারে আনা যাচ্ছে না। এতে করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিদল ড্রেজারের ভেতরের কম্পার্টমেন্টে প্রবেশ করতে পারছে না। ফলে উদ্ধার অভিযানে সময় লাগছে বেশি। ড্রেজারটি উদ্ধার ও নিখোঁজ শ্রমিকদের সন্ধানের জন্য ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল, উপজেলা প্রশাসন, মিরসরাই থানা পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com