বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

শনিবার গণঅনশন করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

সিএনআই নিউজ
  • আপডেট সময় : 6:52 pm, বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

সরকারি দলের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আগামী ২২ অক্টোবর (শনিবার) সকাল-সন্ধ্যা গণঅনশনের ডাক দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ বুধবার ঢাকায় ধর্মীয়-জাতিগত আদিবাসী সংখ্যালঘু ঐক্যমোর্চার এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রফেসর ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ঐক্য পরিষদের ড. প্রশান্ত কুমার রায়, বাপ্পাদিত্য বসু, হদয় চন্দ্র গুপ্ত, জাতীয় হিন্দু মহাজোটের (প্রভাস-পলাশ) নির্বাহী সচিব পলাশ কান্তি দে, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির হিমাদ্রী শেখর রায়, অবিনাশ কুমার সমাজপতি, জাতীয় হিন্দু মহাজোট (সোনালী-রায়) রিপন দে, মিঠু রঞ্জন দেব, হিন্দু লীগের অ্যাড. জগদীশ চন্দ্র বৈদ্য, সঞ্জয় রায় রনি, অনুভবের সচীন্দ্র নাথ বাড়ৈ, সনাতন সংগঠনের সাজু চৌধুরী, বাংলাদেশ রবিদাস ফোরামের হিমাংশু সিংহ প্রমুখ।

এ ছাড়া শিক্ষক ঐক্য পরিষদের ড. অরুণ কুমার গোস্বামী, অধ্যাপক রঞ্জিত কুমার নাথ, আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. সুনীল রঞ্জন বিশ্বাস, অ্যাড. সুশান্ত কুমার বসু, মহিলা ঐক্য পরিষদের দিপালী চক্রবর্তী, অলকা ঘোষ, যুব ঐক্য পরিষদের ব্যারিস্টার তাপস কান্তি বল, ছাত্র ঐক্য পরিষদের কাজল দাস, শিপন বাড়াইক প্রমুখ অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।

সভায় অনতিবিলম্বে সংখ্যালঘু সহিংসতা বন্ধসহ সরকারি দলের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানিয়ে বলা হয়, সংখ্যালঘু সহিংসতা বন্ধসহ আমাদের দাবি না মানলে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠী হতাশ ও বিপর্যস্ত হয়ে পড়বে।

সভাটি পরিচালনা করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com