বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

উত্তরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 3:49 pm, বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন (৪৮)। নিহত দেলোয়ার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাসিন্দা।  তিনি রাজধানীর দক্ষিণখান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
আজ সকালে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বাসসকে এতথ্য নিশ্চিত করে বলেছেন, পুলিশ প্রাইভেটকারটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
 থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব আল মাহফুজ জানান, মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে  উত্তরা পশ্চিম থানার  ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে  হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।  পুলিশ উত্তরা নিউরোসাইন্স হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com