সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে সিঙ্গাইর ফ্রিজের ওয়ারহাউজ এর গোডাউন। বিকেল তিনটার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ করে সিঙ্গাইর ফ্রিজের ওয়ারহাউজে ভয়াভহ আগুন লাগে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় মহুর্তের মধ্যে আগুন পুরো টিনসেড ওয়ারহাউজটিতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১০ জন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখছে ফায়ার সার্ভিস। এর আগেও ওই ওয়ারহাউজটিতে ভয়াভহ আগুন লেগেছিলো। এবিষয়ে সিঙ্গাইর ফ্রিজ ওয়ারহাউজের কোন কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি। #