শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

দুই ছাত্রলীগ নেতাকে যুবলীগকর্মীদের মারধর, চবি ক্যাম্পাস অবরোধ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : 12:46 pm, বুধবার, ১ জুন, ২০২২

অবরোধের কারণে অচল হয়ে পরেছে ক্যাম্পাস। উত্তেজনা দেখা দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের মধ্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) দুই নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদকে মারধরের প্রতিবাদে পুরো বিশ্ববিদ্যালয় অবরোধ করেছে ছাত্রলীগ। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস।

গতকাল মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকার দিকে এই মারধরের ঘটনা ঘটে। এর পর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা অবরোধে নামেন।

জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদ মোটরসাইকেলযোগে এক নম্বর গেট থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাজার গেট এলাকায় স্থানীয় যুবলীগ নেতা হানিফের অনুসারী গ্রুপের সাত-আটজন কর্মী দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেলের গতিরোধ করে। এর পরই তারা আচমকা প্রদীপ ও রাশেদকে মারধর শুরু করেন। ভাঙচুর করা হয় মোটরসাইকেলও। পরে এ ঘটনার প্রতিবাদে ভিএক্স গ্রুপের অনুসারীরা ভোর থেকেই জিরো পয়েন্ট এলাকায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখেন।

অবরোধের কারণে এ পর্যন্ত কোনো ট্রেনই ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। এ ছাড়া ক্যাম্পাসে ঢুকতে পারেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থীদের কোনো বাস। ১ নম্বর গেট থেকে আসা সব বাস, সিএনজি, রিকশা, মোটরসাইকেলকে জিরো পয়েন্ট এলাকার ৪০০ মিটার আগে থামিয়ে দেওয়া হচ্ছে। ক্যাম্পাসের মধ্যেও বিভিন্ন পয়েন্টে এবং রাস্তায় গাছের গুঁড়ি ফেলে চলাচল বন্ধ করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে আজ ক্লাস হবে কি হবে না এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত অবস্থায় ভিএক্স গ্রুপের এক কর্মী জানান, যে বিশ্ববিদ্যালয় তার নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সে বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার নেই। আমাদের দুই ছাত্রনেতার ওপর ঘৃণ্য হামলা হয়েছে। যতক্ষণ না এর ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, ভোর থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবরোধ করে রাখা হয়েছে। আমরা চেষ্টা করছি, এখনো সমাধান হয়নি। আজকে ক্লাস হওয়ার বিষয়েও কিছু বলতে পারছি না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com