প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাভারে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দুপুরে উপজেলার হলরুমে এ আলোচনা সভার আয়োজন করেন ঢাকা জেলা উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। #