সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

একটানা Instagram করছেন? ‘টেক এ ব্রেক’ বলবে অ্যাপই, এল নতুন ফিচার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:57 pm, রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

সিএনআই নিউজ: সোশ্যাল মিডিয়া জীবনের অঙ্গ। কাজের ফাঁকে কিংবা কাজের মাঝে ফেসবুক, ইনস্টা, টুইটারে চোখ না বোলালে চলে না। খুব বেশিক্ষণ সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকলে এখন তো আবার নেটিজেনরা তো ‘ফোমো’তে (ফিয়ার অফ মিসিং আউট) ভোগেন। তবে তাঁরা ভুলে যান, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানোর প্রভাব পড়তে পারে শরীরে। আর ইউজারের সেই ক্ষতি রুখতে সক্রিয় হচ্ছে ইনস্টাগ্রাম। আনছে নতুন ফিচার। কী থাকছে সেখানে?

টানা বেশকিছুক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করার পর প্রয়োজন হয় বিরতির। কিন্তু নতুন নতুন পোস্ট, নো রিপিট কনটেন্ট, মিম কিংবা চকচকে ইন্টারফেসের দৌলতে সেই বিরতি নেওয়া হয়ে ওঠে না। টানা আধ-একঘণ্টা ইনস্টাগ্রামে কাটিয়ে ফেলেন ইউজাররা। এবার সেই বিরতি নেওয়ার কথা বলতে আসবে পপ আপ নোটিফিকেশন। আরজি জানানো হবে বিরতি নেওয়ার।

কীভাবে জানানো হবে বিরতির আরজি?

কোনও ইউজার একটানা আধঘণ্টা তার বেশি সময় ইনস্টাগ্রাম ব্যবহার করলে আর্টিফিশিয়াল ইনটালিজেন্সের মাধ্যমে পপ আপ নোটিফিকেশন আসবে।
সেখানেই জানানো হবে এবার বিরতি নেওয়া প্রয়োজন। কারণ একটানা অনেকক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন।
তবে এই ফিচার ব্যবহার করার জন্য আগে থেকে তা অন করতে হবে ইউজারদের। তাঁরা এই ফিচার অন না করলে পপ আপ নোটিফিকেশন মিলবে না।
কতক্ষণ ব্যবহারের পর বিরতি নেওয়ার নোটিফিকেশন আসবে, তাও ঠিক করতে পারবেন ইউজাররা।
১০, ২০ নাকি ৩০ মিনিট টানা ব্যবহারের পর এই নোটিফিকেশন আসবে, তাও আগে থেকে নির্ধারণ করে ফেলা যাবে।

উল্লেখ্য, নভেম্বর মাসেই এই ফিচার চালু করার কথা ছিল। কিন্তু ৩ মাস পর তা চালু করা হল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com