শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর পরিবহন খাতে গড়ে ওঠা ‘মাফিয়া ভিত্তির’ অবসান ঘটবে, আশা রিজভীর আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ঘোষণা ট্রাম্পের ফেসবুকে তথ্য পেয়ে অনাহারে- অর্ধাহারে থাকা পরিবারটির পাশে ইউএনও  সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই ৪ মাসপর মারা গেলেন গোয়ালন্দের বিথী আক্তার আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম শুভ মহালয়া আগামীকাল

এলএনজি টার্মিনালে ত্রুটি, গ্যাসসংকটের আশঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:38 pm, সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

সিএনআই নিউজ:

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাসে ব্যবহৃত মহেশখালীর গভীর সমুদ্রে ভাসমান দুটি টার্মিনালের একটির মুরিং লাইন ছিঁড়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে এলএনজি থেকে দিনে প্রায় ১২ কোটি ১০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। এ কারণে আগামী দেড় মাস দেশে গ্যাসসংকটের শঙ্কা তৈরি হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, এই ত্রুটি মেরামত করতে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। এদিকে মুরিং লাইন ছিঁড়ে যাওয়ায় বিদেশ থেকে গ্যাস নিয়ে আসা জাহাজগুলো সামিটের টার্মিনালে নোঙর করতে পারছে না।

জ্বালানি বিভাগ সূত্র জানায়, গত ১৮ নভেম্বর বিকেল ৫টায় সামিটের টার্মিনালের মুরিং লাইন ছিঁড়ে যায়। ফলে এলএনজিবাহী কার্গো টার্মিনালটিতে ভিড়তে পারছে না। আগামী ১৫ জানুয়ারির আগে এই পরিস্থিতি স্বাভাবিক হবে না।

পেট্রোবাংলা সূত্র বলছে, একটি টার্মিনাল অচল হয়ে পড়ায় দেশে এলএনজি থেকে দিনে প্রায় ১২ কোটি ১০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। সরকারের তরফ থেকে গ্যাসের এ ঘাটতিকে সাময়িক সমস্যা বলে দুঃখ প্রকাশও করা হয়েছে। দুটি টার্মিনালের সরবরাহ সক্ষমতা দিনে ১০০ কোটি ঘনফুট। গত ১৮ নভেম্বর এলএনজি থেকে ৬৪ কোটি ১০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। গত ২১ নভেম্বর পর্যন্ত একই সরবরাহ অব্যাহত ছিল। এর পর থেকে তা কমতে শুরু করে। ২৯ নভেম্বর ৫৬ কোটি ৮০ লাখ ঘনফুট ও ৩০ নভেম্বর ৫৯ কোটি ঘনফুট সরবরাহ করা হয়েছে। গত শনিবার ৫২ কোটি ঘনফুট সরবরাহ করা হয়। এই সরবরাহ দ্রুতই বাড়ানো কঠিন হবে বলে জানিয়েছে ওই সূত্র।

পেট্রোবাংলা সূত্র আরো বলছে, সামিটের রিগ্যাসিফিকেশন ইউনিটে যে এলএনজি মজুদ ছিল তা দিয়ে কিছুদিন গ্যাস সরবরাহ করা হয়েছে। ফলে এ কয়েক দিন তেমনভাবে সরবরাহে ঘাটতি হয়নি। খুব দ্রুতই এই সংকটের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। তবে শীতে বিদ্যুতে গ্যাসের চাহিদা কম থাকে। তাই শিল্প বা আবাসিকে সংকট খুব ভয়াবহ হবে না বলে আশা করছে পেট্রোবাংলা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘একটি এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দিয়েছে। এ জন্য গ্যাস বিতরণ কম্পানি ও গ্রাহকদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে শীতে গ্যাসের চাহিদা কমে যাওয়ায় সমস্যা প্রকট না হতে পারে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com