শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান মানসিক অসুস্থতাকে ঘিরে ভয় ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর পরিবহন খাতে গড়ে ওঠা ‘মাফিয়া ভিত্তির’ অবসান ঘটবে, আশা রিজভীর আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, ঘোষণা ট্রাম্পের ফেসবুকে তথ্য পেয়ে অনাহারে- অর্ধাহারে থাকা পরিবারটির পাশে ইউএনও  সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই ৪ মাসপর মারা গেলেন গোয়ালন্দের বিথী আক্তার আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম শুভ মহালয়া আগামীকাল

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:50 pm, বুধবার, ৩ নভেম্বর, ২০২১

সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়ায় সর্বনি¤œ ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনি¤œ তাপমাত্রা ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বাঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ সকাল থেকে ঢাকায় উত্তরপশ্চিম অথবা উত্তর থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
ঢাকায় আজ সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৬ মিনিটে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com