সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :

শিক্ষার্থীদের বিনামূল্যে রোবটিক্স শেখাবে আলোড়ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:43 pm, শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

সারা বিশ্বে রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে। মানুষের দৈনন্দিন কাজের পাশাপাশি শিল্পখাতে অটোমেশন বিপ্লব আনতে বিকল্প নেই রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও গড়ে উঠেছে বেশকিছু গবেষণা কেন্দ্র।

রোবটিক্স নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের কৌতুহল দিন দিন বাড়ছে। অনেকেই রোবটিক্স নিয়ে কাজ করতে চান এবং তৈরি করতে চান সোফিয়ার মতো রোবট। কিন্তু কিভাবে এবং কোথা থেকে এটি শিখবে জানেন না অনেক শিক্ষার্থী।

এছাড়া রোবটিক্স শিখতেও তো অনেক খরচ। এমন নানান চিন্তা নতুনদের মনে। এমন শিক্ষার্থীদের বিনামূল্যে রোবটিক্স’র হাতেখড়ি করাচ্ছে রোবোডক লিমিটেডের শিক্ষামূলক প্রজেক্ট ‘আলোড়ন’।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে রোবটিক্সকে ছড়িয়ে দিতে চান আলোড়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রশিক্ষক টিম, যেখানে বিনামূল্যে এ সেবা পাবে শিক্ষার্থীরা।
এ বিষয়ে রোবোডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার জাহান বলেন, ‘বাংলাদেশের রোবট গবেষকদের একটি প্লাটফর্মে নিয়ে এসে গবেষণার উন্নয়নে আমরা কাজ করছি। রোবোডক লিমিটেড প্রযুক্তির প্রতি আগ্রহী প্রত্যেকের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বোত্তম রোবটিক সরঞ্জাম সেবা পাবে।’
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন জানান, রোবোডক বর্তমান কাজ করছে দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে। এসব শিক্ষার্থীদের জন্য রয়েছে আইওটি (IOT ) কোর্স। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্মার্ট সিস্টেম বানানো শিখতে পারবে।
তবে বর্তমানে দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ‘ইন্টারনেট অফ থিংস-স্মার্ট লাইফের জন্য আইওটি’ কোর্সে রেজিস্ট্রেশন করতে পারছেন শিক্ষার্থীরা। কোর্সে রেজিস্ট্রেশন করলে রোবোডক থেকে ১৩টি প্রোডাক্ট দেওয়া হবে; যেগুলো দিয়ে শিক্ষার্থীরা হাতে-কলমে রোবটিক্স শিখতে পারবে।
এই ১৩টি প্রোডাক্ট নিয়ে শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার মাধ্যমে কোর্সটি সম্পন্ন করবে। কোর্স শেষ করার পর শিক্ষার্থীদের দেওয়া হয় অভিজ্ঞতার সনদপত্র। কোর্সটিতে রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে রোবোডকের ফেসবুক পেজে https://cutt.ly/desh-robodoc-fb
রোবোডক লিমিটেড সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং রোবটিক্স গবেষণাগারে ল্যাবের যন্ত্রপাতি এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় রোবটিক্স এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি সরবরাহ করে। সবাই বাসায় বসেই যেন রোবোডকের যন্ত্রপাতি পেতে পারে সেজন্য রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম।
রোবোডক এর ওয়েবসাইট থেকে (https://cutt.ly/desh-robodoc) বাসায় বসেই রোবটিক্স যন্ত্রপাতি পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com