রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন ইউটিউব

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 11:31 am, বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফম ইউটিউব মঙ্গলবার গভীর রাতে ব্যাপক বিভ্রাটের শিকার হয়েছে বলে জানা গেছে। যার ফলে সারা বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হওয়ার অভিযোগ জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউটিউব কর্তৃপক্ষ এক্স-এ এক বার্তায় জানিয়েছে, ‘আমরা সমস্যাটি সম্পর্কে অবগত এবং আমাদের দল বিষয়টি খতিয়ে দেখছে এবং এটি ঠিক করার জন্য কাজ করছে।’

কর্তৃপক্ষ জানায়, ‘প্রযুক্তিগত ত্রুটির কারণে ইউটিউবের বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও প্রদর্শিত হচ্ছিল না (যার মধ্যে হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডস অকার্যকর হয়ে পড়ে)।’

এতে বলা হয়েছে, ‘হোমপেজটি ফিরে এসেছে, তবে আমরা এখনও সম্পূর্ণ সমাধানের জন্য কাজ করছি।’

ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে যে, তাদের ব্যবহারকারীদের কাছ থেকে ৩ লাখেরও বেশি সমস্যার প্রতিবেদন পাওয়া গেছে। তবে গ্রিনিচ মান সময় রাত প্রায় ০১:০০টার দিকে সর্বোচ্চ চেষ্টার পর সমস্যা কমতে শুরু করে।

গুগলের মালিকানাধীন ইউটিউব বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং বর্তমানে প্রতি মাসে ২.৫ বিলিয়নেরও বেশি ব্যবহারকারী সক্রিয়ভাবে সাইটটি ব্যবহার করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com