রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির ভয়েস অব কাজিপুরে নবগঠিত কমিটির সভাপতি শাহীন সম্পাদক বাবু রাজবাড়ী- কুষ্টিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ রাজবাড়ীতে ঢাকা শিশু সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিষ্ঠার দেড় দশক পর নিজস্ব জায়গা ও কার্যালয় পেল শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ পাঠ্যবই বিতর্ক, দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ অভিনেতা নেইমারের কথায় হতাশ বার্সেলোনা সমর্থকরা

পেঁয়াজের সঙ্গে বাড়ছে চালের দামও

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:19 am, শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯

সিএনআই নিউজ:   সরকারি ও ব্যবসায়ী পর্যায়ে প্রচুর মজুদ। তবু চালের দাম বেড়েছে রংপুরে প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা। খুচরা, পাইকারি বা বড় ব্যবসায়ীদের কারও কাছে নেই যৌক্তিক কোনো জবাব। দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতা সাধারণ।

সরবরাহ কমার অজুহাতে মোকামের ব্যবসায়ীদের বিরুদ্ধে চিকন চালের ৫০ কেজির বস্তায় দুইশ’ আর মোটা চালে একশ’ টাকা বেশি নেয়ার অভিযোগ খুচরা ও পাইকারি বিক্রেতাদের।

একজন চাল ক্রেতা বলেন, বাজারে এসে চালের দাম বৃদ্ধি দেখে মাথা খারাপ হয়ে গেল। আমরা তো দিন এনে দিন খায়, দাম বৃদ্ধির কারণে আমাদের জন্য কষ্ট হয়ে গেল।

সরকারের ঘরে যেমন, ব্যবসায়ীদের গুদামেও মজুদের ঘাটতি না থাকার কথা স্বীকার করলেও সিন্ডিকেটের দিকে আঙুল তুলছেন চালকল মালিক সমিতি।

রংপুর চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম বলেন, যারা পেঁয়াজ নিয়ে রাজনীতি করে, তারা ধান-চাল নিয়েও রাজনীতি করে। সরকারকে এ বিষয়ে সতর্ক হতে হবে। মাঠ পর্যায়ে কোনো নজরদারি নেই। যার কারণে এ সমস্যাগুলো হচ্ছে।

নতুন ধান উঠলে সাময়িক এ সমস্যা থাকবে না বলে ব্যবসায়ীরা বললেও দ্রুত খোলাবাজারে সরকারি চাল ছেড়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবি ভোক্তাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com