বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী দল ও সরকারের দায়িত্ব থেকে অব্যাহতি: নতুন অধ্যায়ে মির্জা ফখরুল তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিল গেটস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:18 pm, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

সিএনআই নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে লোটে প্যালেস নিউইয়র্ক হোটেলে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন তিনি।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল অ্যাডভাইজরি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।

বিশ্বের অন্যতম ধনী মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার।

৫১ বিলিয়ন ডলারের বেশি তহবিল নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দাতব্য সংস্থাগুলোর একটি ফাউন্ডেশন।

ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে ৫ হাজার কোটি ডলারের বেশি দান করেছে বিল গেটসের সেই ফাউন্ডেশন। এ ছাড়া তিনি শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে শত শত কোটি ডলার সহায়তা করে চলেছেন বিশ্বের এই শীর্ষ ধনী।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বাংলাদেশের জন্যও কাজ করে থাকে। তবে তাদের বেশিরভাগ তহবিল সরাসরি বাংলাদেশে আসে না। তারা গ্লোবাল ফান্ডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থ দেয় আর সেখান থেকে বাংলাদেশে কাজ করা এনজিওগুলো অর্থ পায়।

সর্বশেষ হিসাব অনুযায়ী, বিল গেটসের সম্পদের পরিমাণ ৯৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

সেখানে বিল গেটস ছাড়াও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর ফাতৌ বেনসৌদা, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি এবং ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা ও এক্সন মবিল এলএনজি ডেভেলপমেন্টের চেয়ারম্যান অ্যালেক্স ভি ভলকোভও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন থিংক ট্যাংক ‘কাউন্সিল অন ফরেইন রিলেশনস’ আয়োজিত ‘এ কনভারসেশন উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক সংলাপে বক্তব্য রাখেন।

আজ তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com