বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

শেখ হাসিনা শিশুবান্ধব প্রধানমন্ত্রী : প্রাণ গোপাল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:49 pm, শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

2016-10-21_6_259689সিএনআই নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সূচনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, সকল অভিভাবক যখন অটিজম শিশুদের নিজের সন্তানের মতো দায়িত্ব পালন করবে তখন সূচনা ফাউন্ডেশনের সফলতা আসবে।
ড. প্রাণ গোপাল দত্ত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত শিশুবান্ধব। তিনি সুস্থ বা প্রতিবন্ধী সকল শিশুকে ভালবাসেন।
তিনি বলেন, ‘কোন পিতা-মাতা যখন কোথাও বেড়াতে যায় তখন পাশের বাসার বা বাড়ির অটিজম শিশুটিকে যদি সে পিতা-মাতা সাথে করে নিয়ে যায় তাহলে ওই শিশু পরিবারের জন্য আর কঠিন হয়ে উঠবে না।’
দেশের বিশিষ্ট এই নাক,কান ও গলা বিশেষজ্ঞ আরো বলেন, প্রতিটি অটিজম শিশুর পটেনশিয়ালিটি আছে। সে পটেনশিয়ালিটিকে কাজে লাগিয়ে তাদের সমাজের মুল ধারার সাথে নিয়ে আসতে হবে।
ডা. প্রাণ গোপাল দত্ত আজ সকালে রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর মিলনায়তনে ‘এগিয়ে গেলে বিশেষ শিশু- এগিয়ে যাবে দেশ, তোমার আমার সবার যতেœ গড়বো বাংলাদেশ’ শীষক অটিজম বিষয়ক সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠানের প্রথম সেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের সহযোগিতায় সূচনা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, অটিজম শিশুরাও আমাদেরই সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য রাজধানীতে একটি আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। ধীরে ধীরে জেলা পর্যায়েও অটিজম শিশুদের আশ্রয়ের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে অটিজম বিশেষঞ্জ ড. স্টিফেন তার জীবনের স্মৃতি তুলে ধরেন। তিনি একজন অটিজম রোগী হওয়া স্বত্ত্বেও কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তা সকলের সামনে তুলে ধরেন।
ড. স্টিফেন অটিজম শিশুকে চেনার উপায় এবং শিশুটিকে কিভাবে তার শক্তি কাজে লাগিয়ে তাকে সমাজের সাথে একত্রিত করা যায় তা তুলে ধরেন।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক অটিজম শিশু ও তাদের পিতা-মাতা অংশ গ্রহন করেন। ড. স্টিফেন অটিজম শিশুদের অভিভাবকদের নানা প্রশ্নের উত্তর দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com