সিএনআই নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সূচনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, সকল অভিভাবক যখন অটিজম শিশুদের নিজের সন্তানের মতো দায়িত্ব পালন করবে তখন সূচনা ফাউন্ডেশনের সফলতা আসবে।
ড. প্রাণ গোপাল দত্ত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত শিশুবান্ধব। তিনি সুস্থ বা প্রতিবন্ধী সকল শিশুকে ভালবাসেন।
তিনি বলেন, ‘কোন পিতা-মাতা যখন কোথাও বেড়াতে যায় তখন পাশের বাসার বা বাড়ির অটিজম শিশুটিকে যদি সে পিতা-মাতা সাথে করে নিয়ে যায় তাহলে ওই শিশু পরিবারের জন্য আর কঠিন হয়ে উঠবে না।’
দেশের বিশিষ্ট এই নাক,কান ও গলা বিশেষজ্ঞ আরো বলেন, প্রতিটি অটিজম শিশুর পটেনশিয়ালিটি আছে। সে পটেনশিয়ালিটিকে কাজে লাগিয়ে তাদের সমাজের মুল ধারার সাথে নিয়ে আসতে হবে।
ডা. প্রাণ গোপাল দত্ত আজ সকালে রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর মিলনায়তনে ‘এগিয়ে গেলে বিশেষ শিশু- এগিয়ে যাবে দেশ, তোমার আমার সবার যতেœ গড়বো বাংলাদেশ’ শীষক অটিজম বিষয়ক সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠানের প্রথম সেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের সহযোগিতায় সূচনা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, অটিজম শিশুরাও আমাদেরই সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য রাজধানীতে একটি আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। ধীরে ধীরে জেলা পর্যায়েও অটিজম শিশুদের আশ্রয়ের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে অটিজম বিশেষঞ্জ ড. স্টিফেন তার জীবনের স্মৃতি তুলে ধরেন। তিনি একজন অটিজম রোগী হওয়া স্বত্ত্বেও কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন তা সকলের সামনে তুলে ধরেন।
ড. স্টিফেন অটিজম শিশুকে চেনার উপায় এবং শিশুটিকে কিভাবে তার শক্তি কাজে লাগিয়ে তাকে সমাজের সাথে একত্রিত করা যায় তা তুলে ধরেন।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক অটিজম শিশু ও তাদের পিতা-মাতা অংশ গ্রহন করেন। ড. স্টিফেন অটিজম শিশুদের অভিভাবকদের নানা প্রশ্নের উত্তর দেন।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com