বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসির গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ছোটবেলার সাকিব-শিশির-অউব্রে!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:22 pm, মঙ্গলবার, ১০ মে, ২০১৬

একমাত্র কন্যার বয়স ছয়মাস হলো। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাকিব আল হাসান কন্যা আলায়না হাসান অউব্রের দেখা মেলেনি এতোদিন। লাখো সমর্থক উৎসুক ছিল তাকে এক নজর দেখার জন্য। সাকিব নিজেই জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতেই দেখা মিলবে তাদের রাজকন্যার।

তবে ফেব্রুয়ারিতে না হলেও, মে মাসে ‘বিশ্ব মা দিবসে’ দেখা পাওয়া যায় সাকিব-কন্যার ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অউব্রের ছবি দেখান সাকিব নিজেই। এর দুদিন পরেই আরও একটি ছবি পোস্ট করলেন সাকিব।

যেখানে দেখা যাচ্ছে তাদের তিনজনের ছোটবেলার ছবি। ছবির প্রথমেই আছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির, মাঝে কন্যা আলায়না হাসান অউব্রে  এবং শেষে সাকিব আল হাসান। ছবির ক্যাপশনে লেখা, ‘ছোট পরিবার।’

সাকিব-শিশিরের বিয়ে হয়েছে তিন বছর পার হয়ে গেছে। গেল নভেম্বরেই তারা দুজন থেকে তিনজন হয়েছেন। এই মুহূর্তে আইপিএল খেলতে কলকাতায় আছেন সাকিব। আর তাকে সমর্থন জানারে সেখানে গিয়েছেন সাকবি স্ত্রী ও কন্যা। সোমবারই কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শিশির ও অউব্রে।এই প্রথমবারের মত বাবার খেলা দেখার সুযোগ পাচ্ছেন অউব্রে।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com