একমাত্র কন্যার বয়স ছয়মাস হলো। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাকিব আল হাসান কন্যা আলায়না হাসান অউব্রের দেখা মেলেনি এতোদিন। লাখো সমর্থক উৎসুক ছিল তাকে এক নজর দেখার জন্য। সাকিব নিজেই জানিয়েছিলেন, ফেব্রুয়ারিতেই দেখা মিলবে তাদের রাজকন্যার।
তবে ফেব্রুয়ারিতে না হলেও, মে মাসে 'বিশ্ব মা দিবসে' দেখা পাওয়া যায় সাকিব-কন্যার ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অউব্রের ছবি দেখান সাকিব নিজেই। এর দুদিন পরেই আরও একটি ছবি পোস্ট করলেন সাকিব।
যেখানে দেখা যাচ্ছে তাদের তিনজনের ছোটবেলার ছবি। ছবির প্রথমেই আছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির, মাঝে কন্যা আলায়না হাসান অউব্রে এবং শেষে সাকিব আল হাসান। ছবির ক্যাপশনে লেখা, 'ছোট পরিবার।'
সাকিব-শিশিরের বিয়ে হয়েছে তিন বছর পার হয়ে গেছে। গেল নভেম্বরেই তারা দুজন থেকে তিনজন হয়েছেন। এই মুহূর্তে আইপিএল খেলতে কলকাতায় আছেন সাকিব। আর তাকে সমর্থন জানারে সেখানে গিয়েছেন সাকবি স্ত্রী ও কন্যা। সোমবারই কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শিশির ও অউব্রে।এই প্রথমবারের মত বাবার খেলা দেখার সুযোগ পাচ্ছেন অউব্রে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com