মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

ছাত্রলীগ নেতা রনি কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 2:32 pm, রবিবার, ৮ মে, ২০১৬
চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে আটক নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করেছে হাটহাজারী থানা পুলিশ।
1462687767হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে রায়ের কপি থানায় এসে পৌঁছলে রনিকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানিয়েছেন, নুরুল আজিম রনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে এই মামলাটিও চলবে।
এর আগে শনিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রনিসহ নয়জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়।
পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রনিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেয়।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com