
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডাবস্ম্যাশ’ ব্যাপারটি বেশ জনপ্রিয়। তাসকিন তো একরকম ভক্তই বলা চলে এই অ্যাপ্লিকেশনটির।ক’দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিনের একটি ‘ডাবস্ম্যাশ’ দেখা যায়; যেখানে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে জনপ্রিয় বাংলা গান ‘কোপা সামসু’ গানের ভিডিও।
সম্প্রতি আবারও একটি ভিডিও প্রকাশ করলেন তাসকিন। যেখানে অধিনায়ক মাশরাফি ছাড়াও আছেন সৌম্য সরকার, নাসির হোসেন, কাজী নুরুল হাসান সোহান ও আল আমিন হোসেন।জনপ্রিয় গান ‘কাল্লু মামা’ নকল করে গাইলেন মাশরাফি-তাসকিন-সৌম্য-নাসিররা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফ্যানপেজে তাসকিন এই ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওর শুরুতে সৌম্যের সঙ্গে মাশরাফিকে দেখা যায়। এরপরেই দেখা যায় আল-আমিনকে ঘিরে মজা করতে থাকা তাসকিন, নাসির এবং সোহানকে। মজার এই ভিডিওটি এরই মধ্যে দুই হাজার বার দেখা হয়েছে।