
প্রথম লেগে সেমিফাইনালে ২-২ গোলে ড্র করে সেভিয়া ও শাখতার দানেক্স দু’দলই ফাইনালে খেলার স্বপ্ন দেখছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতে দ্বিতীয় লেগে শাখতারের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ে শেষ পর্যন্ত সেভিয়ার স্বপ্নই পূরণ হলো।
দুই লেগ মিলে ৫-৩ গোলে সেমিফাইনালের খেলা জিতেছে উমাই এমিরের দল। আর তাতে উয়েফা উরোপা লিগের ফাইনালে লিভারপুলের সঙ্গী হলো সেভিয়া।
ম্যাচের শুরুতেই ৯ম মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় ফ্রান্সের স্ট্রাইকার কেভিন গামেরিও। বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে আবারো গোল করে কেভিন গামেরিও। কেভিন গামেরিও জোড়া গোলে সেভিয়াকে স্বস্তিকর অবস্থায় নিয়ে আসেন। এরপর খেলার ৫৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে স্বাগতিকদের জয়ের বাকি কাজটুকু সেরে ফেলেন মারিয়ানো।
আগামী ১৮ মে সুইজারল্যান্ডের বাসেলের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ সেভিয়া রেকর্ড টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে।