বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সেলফি শিক্ষক রোনালদো

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:29 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার তিনি। ব্যস্ত থাকেন কিন্তু পাঁচ বছরের ছেলেকে একাই সামলান ক্রিশ্চিয়ানো রোনালদো। সময় পেলে ফুটবলের টুকিটাকি শেখান। সাথে সেলফি কিভাবে তুলতে হয় তাও হাতে কলমে শিক্ষা দেন ছেলেকে।

ছোট্ট রোনালদোকে কিভাবে সেলফি তোলা শেখান তা নিজেই প্রকাশ করলেন এই তিনবারের ব্যালন ডি অর জেতার ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যম

সেই সেলফি প্রকাশও করলেন।  ইন্সটাগ্রামের সেই ছবিতে তার ফলোয়ারদের অনুরোধে আরও কিছু ছবি পোস্ট করেছেন রোনালদো। সে সব ছবিতে ছেলে আর বাবাকে জিমনেশিয়ামে অনুশীলন করতে দেখা গেছে।

জিমনেশিয়ামে বাবা-ছেলের অনুশীলন। ছবিঃ ইন্সটাগ্রাম

ছেলেকে একেবারে ছোট থেকেই নিজের মত করে তৈরি করতে চান সিআর সেভেন রোনালদো। এ যুগে যখন-তখন সেলফি ক্লিক করাই ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তাই সেলফি এক্সপার্ট না হলে চলবে কেন?

রোনালদো ছেলেকে নিয়ে দু’দুটি সেলফি তুলেছেন। একটি সেলফিতে রোনালদো আর তার পাঁচ বছরের ছেলে গম্ভীর মুখ করে আছে। দ্বিতীয় সেলফিতে অবশ্য বাপ-বেটা দু’জনেরই মুখে চওড়া হাসি। আর তা দেখে ইতিমধ্যেই ৭২২১ জন কমেন্ট করে বসেছেন!

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com