শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

মুস্তাফিজের ফোন নম্বর চাই অসংখ্য তরুণীর!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:22 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

মাঠে তিনি যেমন মাত্র এক বছরের ক্যারিয়ারে নিজেকে ‘বড় তারকা’ হিসেবে প্রমান করেছেন তেমনি মাঠের বাইরেও তাকে ঘিরে আগ্রহের শেষ নেই। এমনটা জানালেন খোদ সেই তারকা মানে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের বাবা আবুল কাশেম গাজী।

প্রতিদিন অনেক অপরিচিত মানুষ মুস্তাফিজদের সাতক্ষীরার বাড়িতে যান। সবাই তাদের শুভকামনা করেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্যখানে। অনেক তরুণী নাকি তার কাছে মুস্তাফিজের ফোন নম্বর চান। তবে, কোন ভাবে সেই ব্যাপারটা এড়িয়ে যান মুস্তাফিজের বাবা।

‘প্রতিদিন আমাদের ঠিকানায় অনেক চিঠি আসে। আমি পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি, তারা যেন আমাদের ঠিকানার কোনো চিঠি বাড়িতে না পাঠায়। মুস্তাফিজ এখন অনেক ছোট। খেলায় মনযোগ দেয়ার সময় এখন।’

তবে, এই ছোট মুস্তাফিজই প্রায় রোজ মাঠে গড়েন অবিশ্বাস্য সব কীর্তি। এবারে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে তিনি সাত ম্যাচ খেলে নিয়েছেন আট উইকেট। আর আন্তর্জাতিক ক্রিকেটে তার পারফরম্যান্সের কথা বহু বার, বহু জায়গায় বলা হয়।

পরিবারেও মুস্তাফিজ আর সেই ছোট্টটি নেই। সম্প্রতি বাবার জন্য নিজের উপার্জনের টাকায় কিনে ফেলেছেন গাড়ি।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com