বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

বিরাটের ‘বিরাট’ আয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:20 pm, বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

 ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির মাসিক আয়ের পরিমানটা জানলে যে কারো মাথা ঘুরে উঠতে পারে। দিনে দিনে শানিত হচ্ছে কোহলির ব্যাট। আর সেই সাথে বাড়ছে তার ব্যাংক ব্যালেন্স। মাঠের পারমরম্যান্স যেমন তার জনপ্রিয়তা আকাশচুম্বী, তেমনি ব্যাংক ব্যালেন্সও বাড়ছে ফাস্ট বলের গতিতে।

ভারতীয় মুদ্রায় তার মাসিক আয় ২৫,৪৫,৩১,২২৫ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪০ কোটি টাকা! খেলা থেকে আয় তো রয়েছেইে এর বাইরেও রয়েছে আরও অনেক মাধ্যমে আয়। বিভিন্ন নামীদামী কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন বিরাট কোহলি। যার ফলস্বরূপ তিনি প্রতি মিনিটে আয় করেন ৫,৮১১ রূপি। প্রতি মিনিটের আয়ের অংকটা ছোট মনে হলেও এটাই যখন মাস শেষে হিসেব করা হয় তখন বিরাটের আয়টা বিরাটই হয়।

তবে এই এত বিপুল পরিমাণ অর্থের মাঝ থেকে মাঝে মধ্যে বেশ বড় অঙ্কের টাকা অবশ্য জরিমানা হিসেবে দিতে হয় বিরাট কোহলিকে। মাঠে মাঝে মাঝেই তিনি নিয়মবহির্ভূত কাজ করে বসেন। যার মাসুল এই মাসিক আয় থেকেই পরিশোধ করতে হয় তাকে।

ভারতের ক্রীড়া ব্যাক্তিদের মধ্যে কোহলি আছেন এখন তৃতীয়তে। ছোট পরিসরের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের পরে আছেন কোহলি। তবে শীর্ষ স্থান ছুঁয়ে ফেলতে খুব বেশি দিন লাগবে না।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com