
আইপিএলের কারণে দীর্ঘদিন ধরে এলাকায় নেই মুস্তাফিজ। প্রথমবারের মতো ভারতের জনপ্রিয় আসরটিতে অংশ নিতে দেশটিতে অবস্থান করছেন তিনি। মুলত তার কারণেই সাতক্ষীরার তেতুলিয়া ক্রিকেট আলোচনায় বেশ বড় একটা জায়গা করে নিয়েছে।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রতিটি ম্যাচে আলো ছড়াচ্ছেন ২০ বছর বয়সী বাংলাদেশি এই পেসার। বিশ্বের বাঘা বাঘা

ব্যাটসম্যানরা কুপোকাত হচ্ছেন তার বোলিং তোপে। মুড়ি মুটকির মতো দলের জন্য উইকেট তুলে নিচ্ছেন তিনি। আর এ দিকে সানরাইজার্স হায়দ্রাবাদের খেলার দিনগুলোতে মুস্তাফিজের পিতা একটি প্রজেক্টর ভাড়া করে সবার জন্য খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছেন।
মুস্তাফিজ ভারতে আর এ দিকে এলাকার সবাই তার মোবাইল নম্বর চান পিতা আবুল কাসেমের কাছে। অনেকের চিঠি এসে পোস্ট অফিসে ভর্তি হয়ে যায়। কিন্তু মুস্তাফিজুর রহমানের বাবা মোহাম্মদ আবুল কাসেম সর্তকবার্তা ওই পোস্ট অফিসের কোন চিঠি যাতে তার বাড়িতে না যান। এছাড়া কেউ যাতে মুস্তাফিজের নাম্বার কোন মেয়েকে না দেন। কারণ হিসেবে তিনি উল্লেখ্য করেন, তার পুত্র মুস্তাফিজ এখনো অনেক ছোট। তথ্যসূত্র-কালের কন্ঠ