বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

বসন্ত এসে গেছে বিরাটের রিংটোনে?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:07 pm, মঙ্গলবার, ৩ মে, ২০১৬

বলিউডের আলোচিত প্রেমিক যুগল বিরাট ও আনুশকা। মাঝে তাদের মধ্যে শুরু হয় মান-অভিমাণ। তবে এবার নাকি সেই অভিমাণের বরফ গলতে শুরু করেছে। আবারও নাকি তারা কাছে আসার প্লান করছেন!

জানা গেছে, ব্যাটিংয়ে চূড়ান্ত ফর্মে ক্যাপ্টেন বিরাট। প্রতি ম্যাচেই ব্যাটে বলে মধুচন্দ্রিমা ঘটাচ্ছেন বিরাট। এবছরই হাসিল করেছেন জীবনের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। একের পর এক রেকর্ড গড়ছেন ক্যাপ্টেন কোহলি। বাকি ছিল ভাঙা প্রেমের ইনিংসটা ফের
1462272474

গড়া। হ্যাঁ। ঠিকই ধরেছেন। আুনশকার সঙ্গে প্রেমের ইনিংসটা জমিয়ে খেলা। তার প্রথম অধ্যায়টা বোধহয় শুরু হয়ে গেল।

বাউন্সি উইকেটে বিরাট ভালো পুল করেন। টার্নিং উইকেটে কব্জির মোচড়েও নজর কেড়েছেন। ইন সাইড আউট থেকে কভার ড্রাইভ বিরাট এক কথায়, ‘মাশাল্লাহ্‌’। প্রেমে হোঁচট খাবেন, তা হয় নাকি? টুইটারে ফলো থেকে আনফলো থেকে ফলোইং।

উতরাই চড়াইতে কখন কীভাবে ব্যাট করবেন তার জানা। প্রেমেও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ‘চলো আরও একবার ফিরে যাই’ গেয়েই ফেললেন বিরাট। ‘জো ওয়াদা কিয়া থা, নিভানা পরেগা’, অভিমান ভাঙেনি আনুশকার, তবে বিরাট যে ‘অন্যরকম’, কতদিনই বা আর রাগ করে থাকা যায়!

শোনা যাচ্ছে বিরাট আনুশকার জন্ম দিন ১ মে থেকে প্রমের পাঠশালায় অন্য উপন্যাস লিখতে শুরু করেছেন। বিরাটকে আনুশকার ফলো, টুইটারে। বিরাটও ফলো করছেন আনুশকাকে। দু’জন দুজনকেই ফলো করছেন। তাহলে কি এবার গ্রীষ্মের দাবদাহেই বসন্ত এসে গেছে শোনা যাবে, বিরাটের রিংটোনে?

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com