বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

কর ফাঁকির মামলার মধ্যেও জেট প্লেন কিনলেন নেইমার!

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:15 pm, সোমবার, ২ মে, ২০১৬

ফুটবল কারিশমায় সব সময়ই সংবাদ মাধ্যম মাতিয়ে রাখেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। এবার একটু ভিন্ন কারনেই সংবাদে এলেন। আস্ত একটা জেট প্লেন কিনে ফেললেন নেইমার।

সংবাদপত্র ও গ্লোবো ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বির পার্টিসিপেকোস নামে এক কোম্পানির মাধ্যমে মর্টগেজে সেসেনা ৬৮০ বিমানটি কিনেছেন নেইমার। ৯১ লক্ষ ডলার দামে এই জেটটি কিনেছেন নেইমার। বিমানটি মাঝারি আকারের একটি বিজনেস জেট। যা ১২ জন যাত্রী বহনে সক্ষম।

একদিকে কর ফাঁকির মামলা চলছে নেইমারের বিরুদ্ধে। এই মামলায় গত ফেব্রুয়ারিতে ফেডারেল বিচারপতি বার্সিলোনার এই তারকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। অপর দিকে তার এই জেট কেনার সংবাদে তোলপাড় শুরু হয়েছে ফুটবল ভক্ত ও বিশেষজ্ঞদের মধ্যে।

ব্রাজিলের কর্তৃপক্ষ ২০১১-১৩ সময়পর্বে তাঁর স্যান্টোস থেকে বার্সেলোনার ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে অঘোষিত আয়ের ওপর ১৬     মিলিয়ন ডলার কর জমা দিতে বলেছে নেইমারকে।

আদালতের নির্দেশ অনুসারে, ২৪ বছর বয়সি  নেইমার ব্যবহার করতে পারেন, কিন্তু বেচতে পারবেন না, এমন সম্পত্তিগুলির মধ্যে রয়েছে ৩৮ লক্ষ ডলার দামের একটি হেলিকপ্টার, একটি ইয়ট এবং একটি হেলিকপ্টার।

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com