
বলা হচ্ছে দলের পারফম্যান্স খারাপ হওয়াতেই অধিনায়ক পরিবর্তন করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাব। ডেভিড মিলারকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মুরালি বিজয়কে। কিন্তু, আসল কারণ সেটা কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে একটু পিছনে।
গেল বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা যখন ভারত সফরে এসেছিল, তখন মিলার ও কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাকে একসাথে একটি রেস্টুডেন্টে দেখা গিয়েছিল। তাদের একই সাথে একই গাড়িতে বেরও হতে দেখা গেছে।
এর কিছু দিন আগে প্রীতি ঘোষণা করেছিলেন,তার জীবনে কেউ আছে। খুব শীগ্রই তাকে বিয়ে করবেন। প্রীতি আর মিলারকে এক সাথে দেখে অনেকেই সেই একজন মিলারকেই ভেবে ছিল।
কিন্তু এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন প্রীতি। তখন অনেকেই অবাক হন বর হিসেবে দীর্ঘ দিনের প্রেমিক জেনে গুডএনাফের নাম দেখে।
অস্ট্রেলিয়ান জর্জ বেইলির পরিবর্তে চলতি আইপিএলে প্রীতির দল পাঞ্জাবের অধিনায়ক করা হয় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারকে। তবে টুর্নামেন্টে দলকে জয় এনে দিতে বার বার ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে তাকে সরিয়ে মুরালি বিজয়কে অধিনায়ক করা হচ্ছে।
এই অধিনায়ক পরিবর্তনের পিছনে বিয়ে পরবর্তী প্রীতিই কারণ কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে।