বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

আর্সেনালের কষ্টার্জিত জয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 5:28 pm, রবিবার, ১ মে, ২০১৬

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার আশা নেই আর্সেনালের। তবে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করাটাও কম নয়! দলীয় কোচ আর্সেন ওয়েঙ্গার হয়তো এ কথাই ভাবছেন।

জয়টা খুবই দরকার ছিল আর্সেনালের। অবশেষে জয়ে ফিরল তারা। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নরউইচ সিটিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে গানাররা।

ঘরের মাঠে নিজেদের ফিরে পেতে বেশ সময় লেগেছে আর্সেনালের। প্রথমার্ধে তারা গোলের দেখা পায়নি। গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৫৯ মিনিট পর্যন্ত। এ সময়ে নরউইচের জাল কাঁপান দানি ওয়েলব্যাক। অলিভার জিরুদের অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন ইংলিশ এই তারকা। এই গোলটি আর্সেনালকে এনে দেয় কষ্টার্জিত জয়।

এই জয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসল আর্সেনাল। ৩৬ ম্যাচে গানারদের ঝুলিতে জমা হলো ৬৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি রয়েছে চতুর্থ স্থানে। সিটিজেনদের অর্জন ৬৪ পয়েন্ট। ৩৫ ম্যাচ খেলেও ৭৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানটি রয়েছে লেস্টার সিটির দখলে। আর দ্বিতীয় স্থান অধিকারী টটেনহাম হটস্পারসের সংগ্রহ ৬৯।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com