বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বাড়তি মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা, তদন্তের দাবি বাংলাদেশের আইসিসির বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা-পাকিস্তান জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে যমুনার চরাঞ্চলে বাদাম চাষাবাদে ঝুকছে কৃষকেরা শেষ বিকেলে হাসানের বলে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে তুরস্কে বিরোধীদলপন্থী টেলিভিশন চ্যানেলে পুলিশের অভিযানে কয়েকজন আটক মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া

কাজীপুরে নাটুয়ারপাড়ায় জনমানুষের আস্থার নাম আয়নাল হক মাস্টার

কাজীপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা 
  • আপডেট সময় : 2:54 pm, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়ায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত এক নাম আয়নাল হক মাস্টার। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, শিক্ষা ক্ষেত্রে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন জনবান্ধব ও মানবসেবী ব্যক্তি হিসেবে পরিচিত।
মোঃ আয়নাল হক মাস্টার বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তিনি নাটুয়ারপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের কাছে তিনি দলের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। রাজনৈতিক অঙ্গনে তাঁর অনুসারীরা তাকে ‘জননেতা’ ও নাটুয়ারপাড়ার সিংহ পুরুষ’ হিসেবেও অভিহিত করেন। স্থানীয়ভাবে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পারিবারিকভাবেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততা গড়ে ওঠে। রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও রয়েছে তাঁর দীর্ঘ সম্পৃক্ততা। বর্তমানে তিনি আফজাল হোসেন কেজি স্কুলে ও নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও রাজনীতি—দুই অঙ্গনেই দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে আয়নাল হক মাস্টারের প্রতি মানুষের একটি আলাদা আস্থা তৈরি হয়েছে। তাঁর অনুসারীদের মতে, পদ-পদবির বাইরে তিনি একজন সহজ-সরল ও নিরহংকারী মানুষ।
পারিবারিক জীবনেও রয়েছে শিক্ষা ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন শিক্ষক ও সমাজসেবী হিসেবে আয়নাল হক মাস্টারের পরিচিতি স্থানীয় পর্যায়ে বিস্তৃত। তাঁর শুভাকাঙ্ক্ষীদের ভাষ্য, মানুষের পাশে থাকার মানসিকতা, সততা ও নিরহংকার আচরণই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। নাটুয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। ফলে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সামাজিক সেবামূলক কার্যক্রমেও তাঁকে সক্রিয় দেখা যায়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা আগামী দিনে নাটুয়ারপাড়ায় জনজীবনে তাঁর ভূমিকা আরও বাড়াবে—এমন প্রত্যাশা তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তিনি। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এক প্রশ্নের জবাবে আয়নাল হক মাস্টার জানান, আমি সাদাসিধে মানুষ, সাদাসিধে চালচলন পছন্দ করি। রাজনীতিতে আমার আইডল (সিরাজগঞ্জ-১ কাজীপুর ও সিরাজগঞ্জ সদর আংশিক) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা। তিনি আমার রাজনীতির প্রেরণা। উনার পথচলা আমি অনুসরণ ও অনুকরণ করি। রাজনীতি আমার পারিবারিক শিক্ষা। রাজনীতি করতে গিয়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে বারবার। কিছুতেই দমাতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com