
শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৭ইং ও বিশ্ব ইসলামী সম্মেলন-২০২৭ উপলক্ষে সিরাজগঞ্জের কাজীপুরে দাওয়াতী বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল চারটায় কাজীপুরে মেঘাই বাজারে এই বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আশেকে রাসূলগণ অংশ নেন। আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৭ খ্রি: ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল ২২ রশি পাক দরবার শরীফে এই মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে।
দাওয়াতী বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ তবিবুর রহমান, কাজীপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ রেজাউল করিম বেলাল, সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, কাজীপুর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন, সহ-সভাপতি মোঃ আবু সাঈদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক
মোঃ আবুল কালামসহ দলের নেতাকর্মীরা।