সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :

বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলেকে মারধরের অভিযোগ

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 3:59 pm, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়াকে কেন্দ্র করে এক নারী ও তার ছেলেকে মারধর, আহত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মোছাঃ মমতাজ বেগম (৬০) বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মমতাজ বেগম বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িয়াপাড়া পদমদি এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। অভিযুক্ত প্রাবন (১৯) ও রানা (১৯) তার প্রতিবেশী।
অভিযোগে বলা হয়, অভিযুক্তদের বাড়ির পাশে ইসহাকের জায়গায় খালের মধ্যে মমতাজ বেগমের পাট জাগ দেওয়া ছিল। পাট ধোয়া ও বিক্রি হয়ে যাওয়ার পর পাটখড়িও তিনি বাড়িতে নিয়ে আসেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৬ আগস্ট দুপুরে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে ছেলেকে ডেকে পাটখড়ি দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা ইট, সুপারি গাছের কাঠ ও বাঁশ দিয়ে তার ছেলের ওপর হামলা করে বলে অভিযোগ করা হয়েছে। ছেলেকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মমতাজ বেগমকেও চড়-থাপ্পড় মারার এবং পরে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ করেন তিনি। এতে তার বাম হাতের আঙুল কেটে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com