রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বালিয়াকান্দিতে পাটখড়ি চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলেকে মারধরের অভিযোগ প্রসূতি ও নবজাতকের অপচিকিৎসার অভিযোগ ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বললেও কেউ নিজের মতো থাকতে দেয় না: অনুপম গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির টাইফুনের আশঙ্কায় এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকের ঘাটতি এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো হংকংয়ে সাবেক নেতা তুং চি-হুয়ার শেষকৃত্যে শ্রদ্ধা মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তি হাব নিয়ে অনিশ্চয়তায় ফিলিপাইনের আদিবাসীরা

রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 11:15 am, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে প্রভাবশালীর মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজার কমিটির ভুমিকা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। তবে সরকারী ল্যাট্রিন ভেঙ্গে গুড়িয়ে দিলেও প্রশাসন নেইনি রহস্যজনক কারণে ব্যবস্থা।
শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে গিয়ে দেখাযায়, বাজার ব্যবসায়ীদের সুবিধার্থে সরকারী ভাবে ল্যাট্রিন নির্মাণ করা হয়। ওই ল্যাট্রিন ও জায়গা দখল করে সেখানে মার্কেট নির্মাণ করছে কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদ।
বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন তোতা বলেন, আমার আত্বীয় আবুল কালাম আজাদ তার মার্কেট নির্মাণ করতে আসলে আমরা তাকে নর্দমা পরিস্কার ও ভরাট করতে বলি। তিনি ল্যাট্রিন ভেঙ্গে নতুন ল্যাট্রিন করে দিবেন। বাজার কমিটির অনুমতি নিয়েই ভেঙ্গেছে।
বানিবহ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মোরশেদ আলম বলেন, বাজারের ল্যাট্রিন ভেঙ্গে ফেলার বিষয়টি আমাকে ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ল্যাট্রিন ভাঙ্গার বিষয়ে বনিক সমিতি জড়িত নয়। বিষয়টি আমি কিছু জানি না। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। ইউএনও সরেজমিন পরিদর্শন করেছেন।
কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী আজিজুল ইসলাম বলেন, ল্যাট্রিন ভেঙ্গে নতুন করে আবার নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিতে ভেঙ্গেছে বলে শুনেছি। তবে অনুমতি নিয়ে করেছে কিনা জানি না।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com