শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনহো শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মব সৃষ্টি করে লুট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রতিবাদ মির্জা ফখরুল সম্পর্কে যে কারণে কোনো মন্তব্য করতে চান না অলি আহমদ হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু পশ্চিম তীর নিয়ে ইসরাইলের ‘বিপর্যয়কর’ নীতির সমালোচনায় সাবেক জার্মান রাষ্ট্রদূত ইরানে মৃত্যুদণ্ডের নিন্দা ৩০টির বেশি দেশের ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ডে নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তায় ধান লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ

জাকির হোসেন পাটোয়ারী, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 12:57 pm, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতছালা গ্রামে দীর্ঘদিনেও মাত্র ১ হাজার ৫০০ ফুট মাটির রাস্তা পাকা না হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে ভাতছালা গ্রামের ওই সড়কে ধানের চারা রোপণ করে এ প্রতিবাদ জানান তারা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছেন তারা। বিভিন্ন সময় উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা রাস্তা পাকা করে দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।
তারা বলেন, বৃষ্টির সময় রাস্তাটিতে অতিরিক্ত কাদা ও পানি জমে যায়। তখন কোনো যানবাহন চলাচল করতে পারে না। কৃষকদের মাঠ থেকে ফসল বাড়িতে আনা এবং উৎপাদিত ফসল বাজারে নেওয়া কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদেরও যাতায়াতে ভোগান্তির শিকার হতে হয়।
স্থানীয়দের অভিযোগ, জরুরি প্রয়োজনে গর্ভবতী নারী বা অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গেলেও অ্যাম্বুলেন্স তো দূরের কথা, অনেক সময় একটি ভ্যানগাড়িও রাস্তাটি দিয়ে চলাচল করতে পারে না।
গ্রামবাসীরা বলেন, দীর্ঘদিনের ভোগান্তিতে বাধ্য হয়ে প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তায় ধানের চারা লাগিয়েছেন তারা। প্রশাসনের কাছে তাদের একটাই দাবি—এলাকার মানুষের দুর্ভোগ বিবেচনা করে দ্রুত মাত্র ১ হাজার ৫০০ ফুট রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হোক।
তাদের ভাষ্য, এলাকার বিভিন্ন স্থানে রাস্তা পাকা হচ্ছে। আমাদের এই ছোট্ট রাস্তাটির দিকে একটু নজর দিন। আর কতদিন অবহেলিত থাকবে ভাতছালা গ্রামের মানুষ? দ্রুত রাস্তাটি পাকা করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com