মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আল ফায়েদের নির্যাতনের শিকার পাঁচ নারী ‘আধুনিক দাসত্বের’ ভুক্তভোগী হিসেবে স্বীকৃত প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি এগিদা রিভেরা মারা গেছেন দুর্নীতি মামলার বিচার চলাকালীন কারামুক্ত থাকবেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ ইউক্রেনের উত্তর-পূর্বে রুশ হামলায় নিহত ১ বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে তিন দশক পর ফিরেছে পাটের সোনালি দিন

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিত অনুষ্ঠান

জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
  • আপডেট সময় : 11:33 am, সোমবার, ৩ আগস্ট, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
রোববার দুপুরে নানা আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রেসক্লাবের  এই অভিষেক অনুষ্ঠান সুন্দরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে যারা প্রয়াত হয়েছে এবং দুর্বৃত্তদের হাতে খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনির আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
পরে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোশারফ হোসেন বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলার আহ্বায়ক বাবুল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, বিএনপি নেতা এম এ গাফফার মোল্লা, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, সামছুল হক, জয়ন্ত সাহা যতন প্রমুখ।
বক্তারা পারস্পরিক সহযোগিতা আর শ্রদ্ধা-ভালবাসার মাধ্যমে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের
অতীত ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এরপর পরিচিতি পর্ব শেষে আমন্ত্রিত অতিথি সহ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অভিষেক অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য ও অন্যান্য সাংবাদিকসহ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com