রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ১৯ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন  লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তিন মেয়ের লাশ কুমিল্লায় পাশাপাশি কবরে দাফন বালিয়াকান্দিতে পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ইসলামিক কনফারেন্স বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী কাজিপুরে বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি উপলক্ষে ভলান্টিয়ার ভ্যাক্সিনেটরদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অসুস্থ কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন  রাজবাড়ীতে আধিপত্য বিস্তারকে নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় সাড়ে ৩শত জনকে আসামী করে মামলা ঘোড়াঘাটে চাকরিতে বয়স জালিয়াতি ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

বালিয়াকান্দিতে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 2:16 pm, শনিবার, ২৭ জুন, ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রাণকেন্দ্রে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। মাদক ছেড়ে সুস্থ সমাজ গঠন করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৪ জুন) বিকেলে আয়োজিত র‍্যালীতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

‎র‍্যালীর সভাপতিত্ব করেন মোঃ শাজাহান মিয়া। র‍্যালীটি বালিয়াকান্দি বাজারের তালপট্রি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জনগণের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানায়।

‎এসময় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

‎র‍্যালীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, ধর্মীয় নেতৃবৃন্দ, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com