মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের মামলায় যুবক গ্রেপ্তার

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 12:13 pm, সোমবার, ২২ জুন, ২০২৬
রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের মামলায় মোঃ আল আমীন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাজবাড়ী সদর থানার আহলাদীপুর গ্রামের মোঃ সোনামদ্দিন শেখ ( সোনাই) এর ছেলে।
রবিবার (২১ জুন) রাজবাড়ী সদর থানার এসআই অমিত কুমার বাকচী সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজবাড়ী থানার ধূলদী জয়পুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আল-আমীন শেখকে গ্রেপ্তার করে। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মিরা বেগমকে মারপিট করে আল আমীন। এ ঘটনায় শনিবার রাতে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামী আল আমীনকে গ্রেপ্তার করা হয়। তাকে রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com