
পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ-এর রাজবাড়ী জেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী বৃক্ষরোপণ, নদী ও খাল রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন । মোঃ পাভেল রহমান, তারা জানিয়েছেন, আগামী দিনে রাজবাড়ী জেলায় সবুজায়ন ও পরিবেশ রক্ষায় সমন্বিত কর্মসূচি হাতে নেওয়া হবে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: মোঃ ফরিদুল ইসলাম,
সহ-সভাপতি: মোঃ খবির সরদার,
সহ-সাধারণ সম্পাদক: মিতা খাতুন, ও মোঃ আহাদ শেখ,
সাংগঠনিক সম্পাদক: মনোয়ার হোসেন রবিন,
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ রাহাদ শেখ,
অর্থ বিষয়ক সম্পাদক: তৌহিদ মাহমুদ,
দপ্তর সম্পাদক: মোঃ আসিফ মন্ডল,
প্রচার সম্পাদক: অনিকা তাহসিন সুপ্তি,
শিশু ও নারী বিষয়ক সম্পাদক : সুমাইয়া আক্তার,
সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটি রাজবাড়ী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করবে, জনসচেতনতা বৃদ্ধির জন্য গ্রাম-গ্রামান্তরে সভা-সেমিনার আয়োজন করবে এবং স্থানীয় পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সবুজ বাংলাদেশ’ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন জেলায় প্রায় কয়েক লাখ গাছ রোপণ করেছে এবং বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি বিশ্বাস করে, সরকারি-বেসরকারি সহযোগিতায় টেকসই পরিবেশ রক্ষায় এই কমিটি হবে কার্যকর ভূমিকার অগ্রদূত।